জাহান্নামের আগুন দেখতে কেমন? জাহান্নামের আগুন কী কী জ্বালিয়ে পুড়িয়ে দেয়? জাহান্নামের আগুন কী তা কি তোমরা জান? জাহান্নামের আগুন এমনই এক আজব আগুন যা সাধারণ আগুনের মতো ঘর-বাড়ি জ্বালায় না, কাপড়-চোপড়, পোশাক-পরিচ্ছদ জ্বালায় না, এমনকি মানুষের দেহটিকেও জাহান্নামের আগুন জ্বালায় না বা জ্বালাতে পারে না।
জাহান্নামের আগুন কেবলমাত্র একটি জিনিস জ্বালায় এবং জ্বালাতে পছন্দ করে আর সেটিই হলো মানুষের অন্তর । অন্তরের জ্বালার দহনের তীব্রতা কত ভয়াবহ, কত মারাত্মক, কত বেদনাদায়ক এবং কত প্রচ-রূপ নিতে পারে তা সমাজ জীবনে আমরা অহরহ দেখতে পাই। এই অন্তরের প্রচণ্ড দহনে মানুষ কতটুকু দিশেহারা হলে নিজেকে নিজে খুন করে ফেলে, যাকে বলা হয় আত্মহত্যা। পৃথিবীর বড় বড় প্রাচুর্যতার দেশের বড় বড় ধনীরা, যাদের বৈষয়িক অভাব-অনটনের প্রশ্নই ওঠে না, তবু কোন দহনে কোন জ্বালায় আত্মহত্যা করে! এই অন্তর্জালার বোবা দহনে কত মানুষকে মানসিক ভারসাম্য হারিয়ে পাগলা গারদে যেতে হয় তার রিপোর্ট পেশ করতে গেলে এদের সংখ্যা হবে ভয়াবহরূপে অনেক। এই আগুনের দাহ কিন্তু বাহির হতে কিছুই বোঝা যায় না। দেখলে মনেই হবে না যে এর ভেতর দহনের প্রচ- জ্বালা দাউ দাউ করে জ্বলছে বোবার মতো।
জাহান্নামের আগুন
কেবলমাত্র একটি জিনিস জ্বালায় এবং জ্বালাতে পছন্দ করে আর সেটিই হলো মানুষের অন্তর ।
জয় গুরু ( নিজেকে জানার পাঠশালা )

0 Comments